০১:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ ভারত বাণিজ্য রুপিতে লেনদেনের অনুমতি পেলো আরও দুই ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৫২৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ-ভারতের মধ্যে রুপিতে বাণিজ্যিক লেনদেন করতে বাংলাদেশ ব্যাংক আরও দুটি বাণিজ্যিক ব্যাংককে অনুমোদন ছিল। ব্যাংক দুটি হচ্ছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক এবং বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ নিয়ে ভারতের সঙ্গে রূপিতে লেনদেনের অনুমতি পেল চারটি ব্যাংক। এর আগে সরকারি খাতের সোনালী ব্যাংক ও বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংককে এই অনুমতি দেওয়া হয়।

ইতোমধ্যে তারা রুপিতে ভারত পণ্য আমদানি ও রপ্তানির এলসি খুলেছে। পণ্যের প্রথম চালানও এসেছে।

আরও পড়ুন: পোশাকের দাম বাড়ানোর আহ্বান বিজিএমইএর

এর আগে গত ১১ জুলাই ভারতের সঙ্গে রুপিতে বৈদেশিক বাণিজ্য আনুষ্ঠানিকভাবে চালু হয়। এটি চালুর পর থেকে অনেক ব্যাংকই আগ্রহ দেখিয়েছে দুই দেশের মধ্যে রুপিতে লেনদেন করতে। মূলত ডলারের ওপর অতিমাত্রায় নির্ভরতা কমানো ও ডলার সাশ্রয়ে এ লেনদেন চালু হয়।

এছাড়া দুই দেশের মধ্যে রুপিতে লেনদেন করতে আরও ৬ ব্যাংক অনুমোদন চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে। ব্যাংকগুলোর হচ্ছে, ট্রাস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বাংলাদেশ ভারত বাণিজ্য রুপিতে লেনদেনের অনুমতি পেলো আরও দুই ব্যাংক

আপডেট: ১২:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩