বাটা শু’র অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ১২:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ১০৫৬৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা শু বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ফলাফলের উপর ভিত্তি করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচিত সময়ের জন্য বিনিয়োগকারীদেরকে ৩৩০ শতাংশ ডিভিডেন্ড দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৩৩ টাকা ডিভিডেন্ড দেওয়া হবে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৬২তম সভায় আলোচিত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আলোচিত বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আর এই আর্থিক ফলাফলের বিপরীতে ঘোষণা করা হয় আলোচিত অন্তর্বর্তী ডিভিডেন্ড।
ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২১ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, কেবল তারা-ই ঘোষিত ডিভিডেন্ড পাবেন।
ঢাকা/এসএ



































