০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

বিএসইসি’র প্রথম মহিলা কমিশনার রুমানা ইসলাম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • / ১০৩৪৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. রুমানা ইসলাম। রোববার (০৮ মে) প্রথম মহিলা কমিশনার হিসেবে যোগ দিলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নতুন কমিশনার হিসেবে যোগদান করার পর অনুভূতি ব্যক্ত করে ড. রুমানা ইসলাম বলেন, নতুন দায়িত্ব পেয়ে আমি ভীষণ খুশি। আমি আমার মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করবো।

এজন্য তিনি সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ড. রুমানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০০৬ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইন বিষয়ে স্নাতকোত্তর ও ২০১৫ সালে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিনিয়োগ আইনের উপর পিএইচডি করেছেন। তিনি ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে সহকারি অধ্যাপক হিসেবে যোগ দেন। ড. রুমানাকে গত বছরের এপ্রিলে বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস-এ (আইসিএসআইডি) প্যানেল আরবিট্রেটর হিসেবে মনোনীত করে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বিএসইসি’র প্রথম মহিলা কমিশনার রুমানা ইসলাম

আপডেট: ০৩:২৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২