বিকেলে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- আপডেট: ০১:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১০৩৭৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির ডিভিডেন্ড (ডিভিডেন্ড) ও শেয়ার প্রতি আয় (ইপিএস) আজ বিকেলে প্রকাশিত হবে। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
কোম্পানিগুলো হচ্ছে-
অরিয়ন ফার্মা লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আজ ৮ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ই-জেনারেশন লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৮ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
অরিয়ন ইনফিউসন লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আজ ৮ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ঢাকা/এমটি

























