০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বিকেলে ৪ কোম্পানির বোর্ড সভা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ১০৫৭৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। কোম্পানি চারটি হচ্ছে-বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং লিমিটেড, মিথুন নিটিং ও আল-মদিনা ফার্মাসিউটিক্যালস। স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালার শর্ত অনুসারে কোম্পানি চারটি এই বোর্ড সভার সূচি প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তথ্য অনুসারে, চারটি কোম্পানির বোর্ড সভাতেই গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড ওই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিগুলো তা প্রকাশ করবে। এসব সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে বঙ্গজ লিমিটেড গত বছর ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ২৯ পয়সা।

আরও পড়ুন: জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা

মিথুন নিটিং গত বছর কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। বিএসইসি কোম্পানিটির বিষয়ে তদন্ত করছে, ওই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোম্পানির পক্ষে শেয়ার প্রতি আয় প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছিল কোম্পানিটি।

তাল্লু স্পিনিং গত বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৯০ পয়সা লোকসান হয়েছিল।

ডিএসইর এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত আল-মদিনা ফার্মাসিউটিক্যালস গতবছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সে বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ২৩ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বিকেলে ৪ কোম্পানির বোর্ড সভা

আপডেট: ১০:৪৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪