০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • / ১০৫১৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত রোববার (৩০ মে) সন্ধ্যায় বিজয় সরণিতে যানজটে আটকে থাকা অবস্থায় মন্ত্রী এ ছিনতাইয়ের কবলে পড়েন। মঙ্গলবার (১ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।

তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছেন মন্ত্রীর পিএস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ওসি সেলিমুজ্জামান বলেন, পরিকল্পনামন্ত্রী অফিস শেষ করে বিজয় সরণি হয়ে বাসায় ফিরছিলেন। সেখানে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী।

মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহসান খান জাগো নিউজকে বলেন, মন্ত্রী মহোদয়ের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মিরপুর ও তেজগাঁও বিভাগ পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তকরণের কাজ চলছে।

মন্ত্রীর গাড়ির সামনে ও পেছনে নিরাপত্তা প্রটোকল থাকার পরও ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই

আপডেট: ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১