বুধবার লুজারের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০৩:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩২৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৩ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৪ টির বা ৩৫ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে কুইন সাউথ টেক্সটাইল মিলস ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগের কার্যদিবস মঙ্গলবার কুইন সাউথ টেক্সটাইলের দর ছিল ২৮ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৫ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৮.৮৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে কুইন সাউথ টেক্সটাইল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে হাক্কানী পাল্পের ৪.৬৮ শতাংশ, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৩.৯৩ শতাংশ, সমতা লেদারের ৩.৮৯ শতাংশ, লাফার্জ হোলসিমের ৩.৮৯ শতাংশ, এমবি ফার্মার ৩.৭৭ শতাংশ, আজিজ পাইপসের ৩.৫৭ শতাংশ, মুন্নু সিরামিকের ৩.৪৮ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৩.৪০ শতাংশ এবং জিকিউ বলপেনের ৩.৩৩ শতাংশ দর কমেছে।
ঢাকা/টিএ

























