ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার
- আপডেট: ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১০১৭৫ বার দেখা হয়েছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর। এদিন কোম্পানিটির ১০ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি । কোম্পানিটির ৪ কোটি ২৭ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৩ কোটি ৩৯ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে দ্য সিটি ব্যাংক পিএলসি ।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানি ও ফান্ডের মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ৯৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ৮৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ঢাকা/এসএইচ


































