ব্লক মার্কেটে ৫ কোম্পানির বড় লেনদেন
- আপডেট: ০৩:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২৩৫ বার দেখা হয়েছে
সপ্তাহের শেষ কার্যদিবস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩ কোটি ৭৭ লাখ ০৪ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড এর। এদিন কোম্পানিটির ৮ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৮৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৩ কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ কোটি ২৩ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ঢাকা/এসএইচ



































