ব্লক মার্কেটে ৫ কোম্পানির বড় লেনদেন
- আপডেট: ০২:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১০২১৭ বার দেখা হয়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৫ কোটি ৬৫ লাখ ৭১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর। এদিন কোম্পানিটির ১১ কোটি ০১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। কোম্পানিটির ৯ কোটি ০৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৪ কোটি ২১ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডস লিমিটেড ২ কোটি ০৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ১ কোটি ৮৮ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ঢাকা/এসএইচ

































