০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ভোলায় আগুনে পুড়ে ছাই তিন দোকান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • / ১০৪৬৫ বার দেখা হয়েছে

ভোলা শহরের বাংলা স্কুল মোড়ের নবারুণ সেন্টারের বিপরীত পাশের হেদায়েত মার্কেটে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে হেদায়েত মার্কেটের একটি দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, এ অগ্নিকাণ্ডে ফ্যাশন হাট ডিপার্টমেন্ট স্টোর, একটি টেলিভিশনের সার্ভিসিং সেন্টার, ও একটি ফ্রিজের এয়ারকন্ডিশনের সার্ভিসিং সেন্টারসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন বলেন, স্থানীয় লোকজন অগ্নিকাণ্ডের খবর দিলে আমরা ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। তখন ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা যাবে।

আরও পড়ুন: ভূমি উন্নয়ন কর আদায় হবে জুলাই-জুন মেয়াদে

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

ভোলায় আগুনে পুড়ে ছাই তিন দোকান

আপডেট: ১১:১৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩