মার্কেন্টাইল ব্যাংকের বিনিয়োগকারীদের তথ্য হালনাগাদের অনুরোধ
- আপডেট: ০৩:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১০৩১৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) এবং ব্যাংক এ্যাকাউন্টসহ বিও হিসাবের বিস্তারিত তথ্য হালনাগাদ করার অনুরোধ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, ঘোষিত ডিভিডেন্ডের ওপর ৫ শতাংশ কর অব্যাহতির জন্য প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সাথে ১২ ডিজিটের হালনাগাদ টিআইএন নম্বর জানানোর জন্য অনুরোধ করেছে কোম্পানিটি।
এছাড়া বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্ট, ঠিকানা এবং বিও হিসাবের বিস্তারিত তথ্য ১৫ মার্চের মধ্যে জমা দিতে বলেছে কোম্পানিটি। পাশাপাশি স্টক ব্রোকার ও ডিপিদের কাছে মার্জিন অ্যাকাউন্টের তথ্যও চেয়েছে কোম্পানিটি।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো বিনিয়োগকারী টিআইএন হালনাগাদ করতে ব্যর্থ হলে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের সেকশন ৫৪(বি) অনুযায়ী, তাদের ডিভিডেন্ডের উপর ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ কর কর্তন করা হবে। আর যাদের ১২ সংখ্যার টিআইএন আপডেট রয়েছে তাদের ১০ শতাংশ কর কর্তন করা হবে।
উল্লেখ্য, মার্কেন্টাইল ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ এপ্রিল এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল।
ঢাকা/টিএ

























