০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ১০৪১৭ বার দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করেছে পুলিশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তার (২২)।

পুলিশ সুপার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় নিহতদের পরিবারের আরও একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

নিহতদের মাদক কারবারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। তবে কোনোভাবেই কাউকে বিচারবহির্ভূত আঘাত করতে পারবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

আপডেট: ০২:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫