মূল্য সংবেদনশীল তথ্য নেই এশিয়াটিক ল্যাবরেটরিজের
- আপডেট: ০৪:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ১০৩৭১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৭ আগস্ট নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
আরও পড়ুন: লুজারের শীর্ষে এক্সিম ব্যাংক
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ০৩ জুন কোম্পানিটির শেয়ারদর ছিলো ৩২ টাকা ৮০ পয়সায়। আর গত ১৭ আগস্ট শেয়ারটির দর বেড়ে ৫২ টাকা ২০ পয়সায় দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৪০ পয়সা বা ৫৯ দশমিক ১৪ শতাংশ।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
ঢাকা/এসএইচ

























