০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
মূল্য সংবেদনশীল তথ্য নেই দেশবন্ধু পলিমার
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৩৮৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে ১৫ সেপ্টেম্বর কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ০৩ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৮ টাকা ৭০ পয়সায়। আর গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ২৪ টাকায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ০৫ টাকা ৩০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
ঢাকা/এসএইচ

























