০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রাইট শেয়ারের অর্থ ব্যবহারের সময় বাড়লো বার্জার পেইন্টসের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ১০১৭৯ বার দেখা হয়েছে

বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের সময়সীমা এক বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে পূর্ব নির্ধারিত ২০২৬ সালের ৩১ মার্চের পরিবর্তে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত।

রোববার (১২ এপ্রিল) এই সংক্রান্ত একটি চিঠির মাধ্যমে কোম্পানিটিকে বিষয়টি জানিয়েছে বিএসইসি। সোমবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এই সময় বৃদ্ধির তথ্য দেয় বার্জার পেইন্টস।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত তৃতীয় কারখানার বাণিজ্যিক উৎপাদন শুরুর ক্ষেত্রে বিলম্ব হওয়ায় প্রকল্প বাস্তবায়নের সময়সূচি পুনর্নির্ধারণ করতে হয়েছে। এ কারণে তাদের রাইটস শেয়ারের অর্থ ব্যবহারের সময় বাড়ানোর প্রয়োজন হয়। নতুন সময়সীমা অনুমোদনের ফলে কোম্পানিটি এখন বাস্তবসম্মত সময়সূচির মধ্যে প্রকল্পটি সম্পন্ন করতে পারবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বার্জার পেইন্টস বাংলাদেশের কোম্পানির সচিব খন্দকার আবু জাফর সাদিক জানান, প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত সময়ের প্রয়োজন হওয়ায় তারা নিয়ন্ত্রক সংস্থার কাছে সময় বাড়ানোর আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন প্রকল্প-সংক্রান্ত সব খাতে ব্যয়ের সময়সীমা এক বছর বাড়িয়েছে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ তৃতীয় কারখানা স্থাপনের বিনিয়োগ পরিকল্পনাও সংশোধন করে। এতে প্রকল্প ব্যয় ৮১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৯৮০ কোটি টাকায় উন্নীত করা হয়। উন্নত অটোমেশন, ইন্সট্রুমেন্টেশন এবং ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন সিস্টেম (এমইএস) সংযোজনের মাধ্যমে উৎপাদন দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই ব্যয় বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতিজনিত নির্মাণ ব্যয় বৃদ্ধিও কোম্পানিটিকে এ সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

রাইট শেয়ারের অর্থ ব্যবহারের সময় বাড়লো বার্জার পেইন্টসের

আপডেট: ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬