০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

রেনাটার ইপিএস কমেছে ১৯ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪১:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ১০৫৮৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের খাতের কোম্পানি রেনাটা পিএলসি গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১৯ দশমিক ৭৪ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ১২ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬ টাকা ৩৮ পয়সা আয় হয়েছিল।

আরও পড়ুন: বারাকা পাওয়ারের আয় কমেছে ৪৪ শতাংশ

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৯৫ পয়সা। গতবছর একই সময়ে ২২ টাকা ৯৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০২ টাকা ৪৯ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

রেনাটার ইপিএস কমেছে ১৯ শতাংশ

আপডেট: ১১:৪১:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫