০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আইওএমকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / ১০৪৬৯ বার দেখা হয়েছে

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রধান অ্যামি পোপকে এ আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৭ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় সফররত আইওএমের মহাপরিচালক (ডিজি) অ্যামি পোপসহ সংস্থার প্রতিনিধিরা। সৌজন্য সাক্ষাতের পর এক সংক্ষিপ্ত বৈঠক করেন তারা।

পরে মিডিয়া ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এম নজরুল ইসলাম বলেন, আইওএমের মহাপরিচালক (ডিজি) অ্যামি পোপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশে আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য নতুন উৎস থেকে আরও তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ঢাকাসহ  ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

তিনি বলেন, রোহিঙ্গাদের (বাংলাদেশে) সহায়তায় আরও তহবিল সংগ্রহের জন্য আইওএমের নতুন অংশীদারদের সন্ধান করা উচিত বলে অ্যামি পোপকে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আইওএমকে ভাষাণচরে রোহিঙ্গাদের স্থানান্তর করতে সহায়তার জন্যও বলেছেন। কারণ সেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সব সুযোগ-সুবিধা সংবলিত এক লাখ রোহিঙ্গার আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩০-৩৫ হাজার রোহিঙ্গাকে ভাষানচরে স্থানান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আইওএমকে প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট: ০২:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪