লুজারের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক
- আপডেট: ০৩:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১০২১৯ বার দেখা হয়েছে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৮.৮৯ শতাংশ কমেছে।
তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এবং ফ্যামিলিটেক্স (বিডি) লিঃ এর শেয়ার দর ৮.৩৩ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনারেশন নেক্সট ফ্যাশন ৮.১১ শতাংশ, যৌথভাবে এটলাস বাংলাদেশ, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স ও পিপলস লিজিং ৮.০০ শতাংশ এবং রিং শাইন টেক্সটাইল ৭.৮৯ শতাংশ কমেছে।
ঢাকা/এসএইচ


































