লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- আপডেট: ০২:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ১০১৯৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৬ এপ্রিল) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৮১ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৬১ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৫ কোটি ০১ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , টেকনো ড্রাগস লিমিটেড, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং রানার অটোমোবাইলস পিএলসি।
ঢাকা/এসএইচ


































