লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
- আপডেট: ০৩:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে রবিবার (৪মে) ৩৯৫টি কোম্পানির মোট ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে সিটি ব্যাংক পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, রবিবার (০৪ মে) আজ কোম্পানিটির ১৬ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ০২ লাখ ৯৩ হাজার টাকার। আর ১১ কোটি ৪৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উত্তরা ব্যাংক পিএলসি।
আরও পড়ুন: ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মিডল্যান্ড ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, বিএসসি, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইর্স্টার্ণ লুব্রিকেন্টস এবং শাইনপুকুর সিরামিক লিমিটেড।
ঢাকা/এসএইচ




































