০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

লোকসানে এসকে ট্রিমস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ১০৪৭৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হলেও আলোচ্য প্রান্তিকে লোকসান হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৮ পয়সা। গত বছর একই সময়ে ৩৬ পয়সা আয় হয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য: আনিসুজ্জামান চৌধুরী

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩১পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৮৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ০৫ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

লোকসানে এসকে ট্রিমস

আপডেট: ১০:৪৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫