শাহজালাল ইসলামী ব্যাংকের পাঁচ’শ কোটি টাকার বন্ড অনুমোদন
- আপডেট: ০৪:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ১০৫৩৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ৫০০ (পাঁচ শত) কোটি টাকা মূল্যের বন্ডের অনুমোদন দিয়েছে।
আজ মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিএসইসির ৮৯০তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কমিশন অদ্যকার সভায়, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ৫০০ (পাঁচ শত) কোটি টাকা মূল্যের মুদারাবা ফ্লোটিং রেট, নন-কনভার্টেবল এবং আনসিকিউরড সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে যার রেঞ্জ অফ ক্যুপন রেট ৬ শতাংশ থেকে ৯ শতাংশ। এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা।
আরও পড়ুন: অনুমোদন ছাড়া শেয়ার ছাড়তে পারবে না উদ্যোক্তারা
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে শাহজালাল ইসলামী ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। উক্ত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ব্যবস্থাপক হিসাবে কাজ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এছাড়াও উক্ত বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) এ তালিকাভুক্ত হবে।
ঢাকা/টিএ



































