০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শাহজিবাজার পাওয়ারের বোর্ড সভার তারিখ ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১০২০০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় কোম্পানিটির গত ৩১ মার্চ,২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
ঢাকা/এসএইচ


































