১০:১৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

শেয়ারবাজারে থাকছে না কালো টাকা বিনিয়োগের সুযোগ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • / ১০৪০৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ২০২২–২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে প্রত্যাশা অনুযায়ী অপ্রদর্শিত অর্থ (কালো টাকা সাদা করা) বিনিয়োগ না করায় এবারের বাজেটে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না।

আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে পুঁজিবাজারে অপ্রদর্শিত আয়ের টাকা কর দিয়ে সাদা করার সুযোগও বাতিলের প্রস্তাব করছি।

সরকার গতবছর পুঁজিবাজারে এক বছর বিনিয়োগ রাখার শর্তে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখেছিল। একইসঙ্গে এই নিশ্চয়তা দেওয়া হয়েছিল, যারা অপ্রদর্শিত আয়ের টাকা বৈধ করে নেবে, তাদের কাছে অর্থের উৎস সম্পর্কে কোনও কর্তৃপক্ষই জানতে চাইবে না। অর্থ সাদা করার জন্য কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছিল। এর বাইরে ২৫ শতাংশ প্রদেয় করের ওপর অতিরিক্ত ৫ শতাংশ জরিমানা কর আরোপ করা হয়েছিল।

ঢাকা/টিএ

শেয়ার করুন

শেয়ারবাজারে থাকছে না কালো টাকা বিনিয়োগের সুযোগ

আপডেট: ০৬:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২