০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

‘শেয়ারবাজার থেকে সঠিক পদ্ধতিতে অর্থ সংগ্রহ করাটা বড় চ্যালেঞ্জ’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • / ১০৩৫৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতির যে প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে বলা যায়, মূলধন সংগ্রহের জন্য শেয়ার বাজারের চেয়ে বড় বিকল্প নেই। তবে, শেয়ারবাজার থেকে সঠিক পদ্ধতিতে অর্থ সংগ্রহ করা ও এটিকে টেকসই করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার (২৩ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে বিআইসিএমের কার্যালয়ে শেয়ার বাজার সংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নবনির্বাচিত কমিটির সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

এ সময় বিআইসিএমের পরিচালক (প্রশাসন) নাজমুছ ছালেহীন, সিএমজেএফ’র সভাপতি জিয়াউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মাহমুদ আক্তার বলেন, ‘আমরা পুঁজিবাজারকে আরও বেশি সুসংগঠিত করতে কাজ করছি। এক্ষেত্রে সবারই ইতিবাচাক ভূমিকা জরুরি। আমাদের-আপনাদের সবার এ মার্কেটের জন্য সঠিক ভূমিকা পালন করার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে বিআইসিএমের অবস্থানটা ইউনিক। কারণ, সরকার এখানে বিনিয়োগকারীদের প্রশিক্ষিত করতে অর্থায়ন করছে।’

তিনি বলেন, ‘অনেকগুলো স্টেক হোল্ডারের মাধ্যমে মার্কেট গঠিত। কিন্তু সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বিনিয়োগকারী। মার্কেটের বড় পক্ষ দুটি। একটি পক্ষের টাকা সংগহ করা দরকার, আরেক পক্ষের টাকা বিনিয়োগ করা দরকার। দুই পক্ষই বাজারের জন্য বিনিয়োগাকারী। এ বিনিয়োগকারীদের শিক্ষিত করার কাজটাই আমরা করে থাকি। যারা পুঁজিবাজারের অ, আ জানে না তাদের যেমন দিই, তেমনটি যারা পিএইচডি করেছেন, তাদেরও দিয়ে থাকি। সব ধরনের বিনিয়োগকারীকে শিক্ষিত করতে যা করার দরকার, তা আমরা করছি।’

সিএমজেএফের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আমরা উভয় পক্ষই পুঁজিবাজারের জন্য কাজ করছি। তাই, বিআইসিএম সব সময় সাংবাদিকদের সঙ্গে আছে। সামনের দিনগুলোতে কিভাবে এক সঙ্গে কাজ করা যায়, সে চিন্তা বিআইসিএম করছে।’

ঢাকা/এসআর

শেয়ার করুন

‘শেয়ারবাজার থেকে সঠিক পদ্ধতিতে অর্থ সংগ্রহ করাটা বড় চ্যালেঞ্জ’

আপডেট: ১২:১৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২