শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পাঠিয়েছে তিন কোম্পানি
- আপডেট: ০৫:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১০২২৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এবং বিডিকম অনলাইন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডরিন পাওয়ার এবং এনার্জিপ্যাক পাওয়ারের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমস মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। এছাড়া বিডিকম অনলাইনের সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমস এবং বোনাস ডিভিডেন্ড বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য ডরিন পাওয়ারের ১০ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ২ শতাংশ, বিডিকম অনলাইনের ৫ শতাংশ ক্যাশ এবং বাকী ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
ঢাকা/এসএইচ



































