০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সপ্তাহের শেষ দিনে ডিএসইর লেনদেন চাঙা, বেড়েছে সূচক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ১০৪২১ বার দেখা হয়েছে

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ১৫৩ কোম্পানি শেয়ারদর বেড়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে ৭৮৯ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৫৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৩২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১১১৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৯৩৬ পয়েন্টে অবস্থান করেছে।

আরও পড়ুন: লাফার্জহোলসিমের বোর্ড সভা ২৩ জুলাই

আজ ডিএসইতে ৭৮৯ কোটি ৬৮ লাখ ১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩৪ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৩টি কোম্পানির, বিপরীতে ১৮০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সপ্তাহের শেষ দিনে ডিএসইর লেনদেন চাঙা, বেড়েছে সূচক

আপডেট: ০২:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫