সাউথইস্ট ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৬:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ১০৩৯৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩২ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৫৫ পয়সা (রিস্টেটেড)।
আরও পড়ুন: এক্সিম ব্যাংকের আয় বেড়েছে
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৭৮ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ১ পয়সা ইপিএস হয়েছিল (রিস্টেটেড)।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ২৬ পয়সা।
ঢাকা/এসএ



































