সাত কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৯:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১০৫৮৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল হাউজিং, এক্সিম ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বিজিআইসি, রেকিট বেনকিজার এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।
রোববার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ন্যাশনাল হাউজিং: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৪১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৬৯ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ১ পয়সা ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৫৫ পয়সা বা ২৭ শতাংশ।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৩৫ পয়সা।
এক্সিম ব্যাংক: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩৭ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৪৩ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৫৭ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৪৪ পয়সা।
আরও পড়ুন: ১২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
এনআরবিসি ব্যাংক: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি ৮ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ব্যাংকটি সমন্বিতভাবে শেয়ার প্রতি ৬৮ পয়সা আয় করেছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৪২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৪৭ পয়সা।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ২৭ পয়সা বা ৫৪ শতাংশ।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ১৪ পয়সা।
বিজিআইসি: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩১ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৫৬ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৯৬ পয়সা।
রেকিট বেনকিজার: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৭ টাকা ৫৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩৯ টাকা ৮৪ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১১০ টাকা ৮২ পয়সা। গত বছরের একই সময়ে তা ৯০ টাকা ৫২ পয়সা ছিল।
লংকাবাংলা ফাইন্যান্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ২৮ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৯ টাকা। গত বছরের একই সময়ে তা ৮৬ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৫৯ পয়সা।
ঢাকা/এসএ



































