১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

সাপ্তাহিক গেইনারের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / ১০৪৪৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

খ্রিষ্টান ধর্মালম্বীদের বড় দিন উপলক্ষে বিদায়ী সপ্তাহের বুধবার (২৫ ডিসেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। যে কারণে বিদায়ী সপ্তাহে (২২-২৬ ডিসেম্বর) চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১০১টির দর বেড়েছে, ২৫০টির দর কমেছে, ৪৫টির দর অপরিবর্তিত ছিল এবং ১৭টির লেনদেন হয়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬.৯৩ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন: সাপ্তাহিক লুজারের শীর্ষে এসআলম কোল্ড রোল্ড স্টিল

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেস্বরের ১৬.৪৩ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ১০.৬৮ শতাংশ, খান ব্রাদার্সের ১০.০৮ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৭৯ শতাংশ, এসকে ট্রিমসের ৯.৩৩ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৭.২৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৭৯ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৬.৬২ শতাংশ এবং ডমিনেজ স্টিলের ৬.৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সাপ্তাহিক গেইনারের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

আপডেট: ১১:৫৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪