০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

সামরিক শক্তিতে সেরা মুসলিম দেশগুলো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / ১০৩৫৮ বার দেখা হয়েছে

সামরিক শক্তিতে বিশ্বের কোন কোন দেশ কত নম্বরে অবস্থান করছে ২০২১ সালের সে তালিকা প্রকাশ করেছ গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)।

প্রকাশিত তালিকায় দেখা গেছে, প্রতি বছরের মতো এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে, তৃতীয় চীন ও চতুর্থ স্থানে ভারত।

সেরা ১০ এর তালিকায় ১০ নম্বরে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার মুসলিম দেশ পাকিস্তান। এদিকে গত বছর ৯ নম্বরে থাকা মিসর এ বছর নেমে গেছে ১৩ নম্বরে। অন্যান্য মুসলিম দেশগুলোর মধ্যে ১১তম অবস্থানে আছে তুরস্ক।

এ ছাড়া ১৪, ১৬ এবং ১৭ নম্বরে অবস্থান করছে যথাক্রমে ইরান, ইন্দোনেশিয়া ও সৌদি আরব। তালিকায় বাংলাদেশের অবস্থান এ বছর ৪৫ নম্বরে।

৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে জিএফপি নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ‘২০২০ : মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ তালিকা প্রকাশ করে।

১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বশেষ, ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সামরিক শক্তিতে সেরা মুসলিম দেশগুলো

আপডেট: ১১:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১