সিটি ব্যাংকের আয় বেড়েছে
- আপডেট: ০৬:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ১০৫৪৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্যা সিটি ব্যাংক লিমিটেড গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুন’২৩) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (সমন্বিত ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৭ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৮১ পয়সা।
আরও পড়ুন: প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের আয় কমেছে ৪০ শতাংশ
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৯ টাকা ৯৬ পয়সা।
এছাড়াও কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) সমন্বিতভাবে হয়েছে ১ টাকা ২৩ পয়সা।
ঢাকা/টিএ


































