০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

সিম্ফনি স্মার্টফোনের নতুন সিরিজ এটম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৩৯১ বার দেখা হয়েছে

দেশীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি বাংলাদেশের বাজারে নিয়ে এলো এটম নামে নতুন একটি স্মার্টফোন সিরিজ।

এটম-এর বিভিন্ন কারিগরি দিক তুলে ধরে সিম্ফনির পক্ষ থেকে জানানো হয়, ১.৮ গিগাহার্টজ-এর মিডিয়াটেক হ্যালিও এ২০ কোয়াড কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১০.০ এর গো অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এতে। ৬.২২ ইঞ্চির বড় আইপিএস ডিসপ্লেতে আছে এইচডি প্লাস বা ১৫২০*৭২০ রেজুলেশন।

হ্যান্ডসেটটিতে আছে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। চমৎকার এবং প্রাণবন্ত ছবি তোলার জন্য এ স্মার্টফোনটির ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে গুগল কাস্টমাইজড এবং সনি সেন্সর-এর ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপারচার ১.৮ আর সেলফি তোলার জন্য আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ডিসপ্লে ফ্ল্যাশ থাকার কারণে সেলফিও হবে অনেক বেশি আকর্ষণীয়। ক্যামেরার ফিচারগুলো হলো প্রোট্রেইট মোড, নাইট মোড, গুগল ট্রান্সলেটর, এইচডিআর এবং ফেস বিউটি।

৪০০০ হাজার এমএএইচের লি-পলিমার ব্যাটারি আছে; যা দিয়ে ব্যবহারের তারতম্যের ভিত্তিতে দুই দিন অনায়াসেই চালানো যাবে। হ্যান্ডসেটটিতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের পাশাপাশি স্পেশাল কিছু ফিচারও আছে যেমন প্যারেন্টাল কন্ট্রোল, ডিজিটাল ওয়েলবিয়িং, ওয়ান হ্যান্ড মোড এবং ডার্ক থিম।

সিম্ফনি মোবাইলের হেড অব মার্কেটিং তাইয়েবুর রহমান এটম সম্পর্কে বলেন, ‘উন্নয়নশীল বাংলাদেশের সব স্তরের মানুষের মাঝে স্মার্টফোন-এর চাহিদা বৃদ্ধি পেয়েছে। বাজেট যেমনই হোক, উন্নত প্রযুক্তির স্মার্টফোন ব্যবহারের দাবিদার সবাই।

বাংলাদেশে উৎপাদিত সিম্ফনি এটম স্বল্প বাজেটে উন্নত প্রযুক্তির একটি উদাহরণ। প্রযুক্তির ব্যবহার এবং দামে সিম্ফনি এটম বাজারের বাকি সব ফোন থেকে এগিয়ে থাকবে।’ সিম্ফনির সব আউটলেটে এ হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে মাত্র ৭ হাজার ২৯০ টাকায়।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সিম্ফনি স্মার্টফোনের নতুন সিরিজ এটম

আপডেট: ০৬:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১