সূচকের উত্থানে চলছে লেনদেন
- আপডেট: ১২:০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ১০৩৯৩ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ ডিসেম্বর) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ১৯৩ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন বেলা ১১টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৪ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৯ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে ১ হাজার ১৭৩ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১০ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২১ পয়েন্টে।
আরও পড়ুন: ঢাকা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি
এসময় ডিএসইতে ১৯৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৩ টির, কমেছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টি কোম্পানির।
ঢাকা/এসএইচ




































