সূচকের উত্থানে চলছে লেনদেন
- আপডেট: ১১:৩৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ১০৩৮২ বার দেখা হয়েছে
ঈদুল ফিতরের ছুটি পরবর্তি দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ০৬ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৯ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৩ পয়েন্টে।
আরও পড়ুন: ১০ কোম্পানি সরেজমিনে পরিদর্শনের অনুমতি পেল ডিএসই
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৬ টির, কমেছে ৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ



































