সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
- আপডেট: ০৪:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১০৪৫৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচকের ৭ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ নভেম্বর) সূচকের সাথে লেনদেন বেড়েছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার ডিএসইতে ৪৭০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৭ কোটি ৫৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৪৪৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৩ পয়েন্টে।
আরও পড়ুন: ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে সাত কোম্পানি
আজ ডিএসইতে ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টির।
অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭১ পয়েন্টে। সিএসইতে ১৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ৩৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির।
দিন শেষে সিএসইতে ৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার।
ঢাকা/এসএ


































