০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / ১০৪৬৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৮ অক্টোবর) প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার ডিএসইতে ৫১২ কোটি ২১ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৯ কোটি ৯৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৭২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার। আজ কোম্পানিটির ৪০ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৭.৯০ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৯ পয়েন্টে।

বুধবার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ছিলো ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১১ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১১৬ টাকা । আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২৭ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৪ শতাংশ বেড়েছে।

১৬ টাকা ৩০ পয়সা বা ৮.৭৩ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ লিমিটেড।

আজ ডিএসইতে ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টির।

আরও পড়ুন: ব্লকে তিন কোম্পানির বড় চমক

অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৯ পয়েন্টে। সিএসইতে ১৪১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ৪৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির দাম।

দিন শেষে সিএসইতে ৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার।

ঢাকা/টিএ

শেয়ার করুন

সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি

আপডেট: ০৪:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩