১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৪২০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ২৫৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৩ কোটি ৫০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫০  কোটি ৮১ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৮৫ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট কমেছে  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, দর কমেছে ১৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই  ৫২ পয়েন্ট বেড়েছে। সিএসইতে আজ ৬৩ কোটি ৫২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/বিএইচ

শেয়ার করুন

সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি

আপডেট: ০৩:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২