সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে
- আপডেট: ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ১০৪১৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৮ জুলাই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৭৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০২ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৭ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ০১ দশমিক ০৭ পয়েন্ট কমে ১ হাজার ০৭৭ পয়েন্টে দাড়িয়েছে।
আরও পড়ুন: ২ কোম্পানির এজিএম আজ
এসময় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২৮৩ কোটি ৫১ লাখ টাকা।
আলোচিত সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৬ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টি কোম্পানির শেয়ারের দর।
ঢাকা/এসএইচ


































