১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

সেনা সদস্যদের সরিয়ে নেয়ার খবর গুজব: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ১০২৬৭ বার দেখা হয়েছে

নির্বাচনের প্রশিক্ষণ এবং বিশ্রামের কারণে মাঠে থাকা সেনা সদস্যদের অর্ধেককে সরিয়ে নেয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোতায়েনকৃত সেনাবাহিনীর ৫০ শতাংশ তুলে নেয়া হবে, এটি সত্য নয়, গুজব।

এ সময় আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, সরকার শঙ্কিত নয়।

এরআগে, গত মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশ হয়। বৈঠকে উপস্থিত সরকারের দুজন শীর্ষ কর্মকর্তার বরাতে এমন তথ্য প্রচার পায়। তবে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা এমন খবরকে গুজব বলে উড়িয়ে দেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত বছর ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সেনা সদস্যদের সরিয়ে নেয়ার খবর গুজব: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ০৫:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫