সেমিতে কবে কে কার মুখোমুখি হবে, দেখে নিন
- আপডেট: ১২:১০:২০ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১০৩৫৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এরই মধ্যে সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। রোববার নিউজিল্যান্ড-আফগানিস্তানের ম্যাচের ফলাফলে নির্ধারিত হয় সেমির চার দল। আবুধাবিতে রোববার প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমি নিশ্চিত করে কিউই।
এই জয়ের ফলে গ্রুপ-২ থেকে পাকিস্তানের সাথে নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠল। শেষ চারে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
অন্য দিকে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। আর ভারত গ্রুপ পর্ব থেকেই বিদায় হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর থেকে।
সেমিতে কোন দল কখন কোথায় খেলবে?
নক আউট রাউন্ডে ১০ নভেম্বর প্রথম সেমিফাইনাল আবুধাবিতে রাত ৮টায় অনুষ্ঠিত হবে। সুপার টুয়েলভে গ্রুপ-১ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে গ্রুপ-২ রানার্সআপ নিউজিল্যান্ড খেলবে।
পরের দিন ১১ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল দুবাইয়ে রাত ৮টায় শুরু হবে। সুপার টুয়েলভে গ্রুপ-২ চ্যাম্পিয়ন পাকিস্তান এ দিন মুখোমুখি হবে গ্রুপ-১ রানার্সআপ অস্ট্রেলিয়ার সাথে।
ফাইনাল : সেমিতে পাকিস্তান বিজয়ী হলে ১৪ নভেম্বর দুবাইয়ে রাত ৮টায় মুখোমুখি হবে প্রতিপক্ষ ইংল্যান্ড/নিউজিল্যান্ডের।
ঢাকা/এমটি































