০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সোয়ারিঘাটে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৪৩৪ বার দেখা হয়েছে

রাজধানীর সোয়ারিঘাটে পুলিশ বক্সের সামনে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ৪টা ৪৬ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বিকেলে ৪টা ৪৬ মিনিটে সোয়ারিঘাটে পুলিশ বক্সের সামনে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়েছি আমরা। খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

আরও পড়ুন: সাগর-রুনি হত্যার প্রতিবেদন দ্রুত দিতে র‌্যাবকে নির্দেশ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার খবরও আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

সোয়ারিঘাটে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আপডেট: ০৬:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩