১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী যাচ্ছেন মঙ্গলবার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / ১০৫২৪ বার দেখা হয়েছে

ফইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানে আগামীকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুই দিনের সফরে রাজশাহীতে যাচ্ছেন। আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার বিকেল ৫টায় প্লেনে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চেমনি মেমোরিয়াল হলে প্রশিক্ষণার্থী এএসপি প্রবেশনার, ক্যাডেট এসআই ও অন্যান্য প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

আগামী বুধবার সকাল ১০টায় মন্ত্রী রাজশাহীর বাঘা উপজেলা আনসার ভিডিপি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন। বেলা পৌঁনে ১২টায় রাজশাহী জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করবেন।

আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইটে ২৪ ঘণ্টা সব বার বন্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরে একইস্থানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। তিনি বিকেল ৩টায় বানেশ্বর সরকারি কলেজ মাঠে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। ওইদিন বিকেল সাড়ে ৫টায় মন্ত্রী প্লেনে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী যাচ্ছেন মঙ্গলবার

আপডেট: ০৬:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২