১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
হাক্কানি পাল্পের ডিভিডেন্ড বিতরণ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১০২১৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
ঢাকা/এসএইচ



































