সারা দেশের ১৯১ বিচারকের পদোন্নতি
- আপডেট: ০৭:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ১০৩৯২ বার দেখা হয়েছে
২০১৮ সালে জুডিসিয়াল সার্ভিসে যোগ দেওয়া ১৯১ জন সহকারী জজকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।শনিবার (২২ জুন) আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-১) এর জারি করা প্রজ্ঞাপনের থেকে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগ।
প্রজ্ঞাপনের বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সহকারী জজ বা সমপর্যায়ের বিচারকদের (তালিকা অনুসারে) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ -এর বেতন স্কেলের চতুর্থ গ্রেডে বেতনক্রম অনুসারে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হলো।
আরও পড়ুন: অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত বেড়ে ৮
এসব বিচারক পদোন্নতিপ্রাপ্ত পদ বা সমপর্যায়ের পদে স্ব স্ব কর্মস্থলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মরত থাকবেন। এছাড়া যোগদানের তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে।
ঢাকা/এসএ



































