১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১২ জুলাই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ১০৪১৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামী ১২ জুলাই থেকে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৭১ টাকা।

আজ সোমবার (৩ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পরে রেজিস্ট্রেশন করলে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিতে হবে। এ ক্ষেত্রে একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি হবে ৩১১ টাকা। রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে সোনালী সেবার মাধ্যমে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে।

দেশের যেকোনো শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি বা জেডিসি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।

আরও পড়ুন: এলপিজির দাম কমে হাজার টাকার নিচে

শিক্ষা বোর্ড জানিয়েছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোন সমস্যা হলে এর দায়দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১২ জুলাই

আপডেট: ০৫:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩