০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
সি অ্যান্ড টেক্সটাইলের বোর্ড সভার তারিখ ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ১০৬২৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতরে কোম্পানি সি অ্যান্ড টেক্সটাইল উচ্চ আদালত থেকে স্থগিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি পেয়েছে। আগামী ১৭ জুলাই কোম্পানিটি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, কোম্পানিটি আগামী ১৭ জুলাই বিকাল ৫টায় ৩০ জুন, ২০১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করবে।
আরও পড়ুন: ডিএসই’র বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের আয়-ব্যয়ের তদন্তে বিএসইসি
কোম্পানিটি আরও জানায়, ১৭ জুলাই সন্ধ্যা ৬টায় ২০২২ সালের সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
ঢাকা/টিএ


































