ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
- আপডেট: ১২:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১০৩৯৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩১ জুলাই, বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের বোর্ড সভার তারিখ নির্ধারণ
আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ঢাকা/এসএ



































