০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যেসব কোম্পানি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / ১০২৪০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চলতি হিসাব বছরের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

এনার্জিপ্যাক পাওয়ার: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান ৮৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১১ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৯ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি রি-ভ্যালুয়েশনসহ কনসুলেটেড নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ১৩ পয়সা।

সিটি ইন্স্যুরেন্স: জানা গেছে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছিল ৯০ পয়সা। হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৩০ পয়সা , যা আগের বছর ছিলো ১ টাকা ১৬ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৫২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭৫ পয়সা।

পিপলস ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ২৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬৩ পয়সা আয় হয়েছিল।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৯৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭৮ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ২৪ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যেসব কোম্পানি

আপডেট: ০৭:৫৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬